দলিল-খতিয়ান ছাড়াই ১৫ ভূমি সেবা একসঙ্গে পাবেন ঘরে বসে

আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ১২:৪৮ পিএম


দলিল-খতিয়ান ছাড়াই ১৫টি ভূমি সেবা একসাথে পাবেন ঘরে বসে

সরকার দেশের ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে। এবার নাগরিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত ১৭টি সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি জমির মালিকানা প্রমাণের জন্য বহু দলিলের ঝামেলাও শেষ হবে—এখন থেকে শুধু ‘ভূমি মালিকানা সনদ’ থাকলেই যথেষ্ট।

বিজ্ঞাপন

ভূমি মন্ত্রণালয় জানায়, এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত সেবাগুলো ডিজিটাল হবে:

ই-মিউটেশন

বিজ্ঞাপন

রিভিউ ও আপিল মামলা ব্যবস্থাপনা

অনলাইন ভূমি উন্নয়ন কর

বিজ্ঞাপন

রেন্ট সার্টিফিকেট মামলা

মিউটেটেড খতিয়ান

বিজ্ঞাপন

ডিজিটাল ল্যান্ড রেকর্ড

মৌজা ম্যাপ ডেলিভারি

মিস মামলা ব্যবস্থাপনা

খাসজমি ব্যবস্থাপনা

দেওয়ানি মামলা তথ্য

হাট-বাজার ও জলমহাল ব্যবস্থাপনা

বালু ও চা-বাগান ব্যবস্থাপনা

ভিপি সম্পত্তি ব্যবস্থাপনা

ভূমি অধিগ্রহণ

অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা

এই সব সেবা ‘ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক’ সফটওয়্যারের মাধ্যমে একটি সমন্বিত, আন্তঃপরিচালনাযোগ্য ডাটাবেজে সংযুক্ত করা হবে। ফলে অন্যান্য সরকারি সেবার সঙ্গে সহজ সমন্বয় সম্ভব হবে।

সরকার ভূমি স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা করছে। এই কার্ডে জমির প্রকৃত মালিকের তথ্য থাকবে। একবার কার্ড থাকলেই জমির মালিকানা প্রমাণে পুরনো কাগজপত্রের প্রয়োজন হবে না। এটি ‘ভূমি মালিকানা ও ব্যবহার আইন, ২০২৩’-এর ধারা অনুযায়ী চালু করা হবে।

প্রকল্পটি চালু হলে দেশের ভূমি সেবায় এক নতুন যুগ শুরু হবে। নাগরিকরা দ্রুত, স্বচ্ছ ও সহজভাবে জমির সব সেবা ঘরে বসেই নিতে পারবেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission