বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

আরটিভি নিউজ

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৩ পিএম


বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
ছবি : সংগৃহীত

হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। 

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেছে।

বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (বার্কলি) এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

১৯৮৯ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission