ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপির কারামুক্তির জন্য কোটি টাকা ঘুষ দাবি, যে ব্যবস্থা নিচ্ছে ট্রাইব্যুনাল

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে ‘খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে’ এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। গত সোমবার (৯ মার্চ) পদত্যাগের কয়েক ঘণ্টা পরই তার ‘ঘুষ দাবির’ দুটি অডিও ফাঁস হয়েছে, যা একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে প্রচারও করা হয়েছে।

ওই দুটি অডিওতে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে আসা এই প্রসিকিউটরকে চট্টগ্রামের রাউজান থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষি করতে শোনা যায়।

এই অডিও ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে সারাদেশে। নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগও। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিফ প্রসিকিউটর নিজেই এই তদন্ত কমিটির প্রধান।

মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রুদ্ধদ্বার বৈঠক করে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে কোটি টাকা ঘুষের বিনিময়ে জামিন করানোর বিষয়ে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এক মিনিট ৩৬ সেকেন্ড এবং তিন মিনিট ৪২ সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মইনুল করিম ও তানভীর হাসান জোহার নামও উঠে আসে। ঘুষের এই টাকা কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা হয়। এদিকে গত সোমবার ওই প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ নিয়ে আইন অঙ্গন ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

‘কোটি টাকা ঘুষ’ চাওয়ার ঘটনা জানাজানি হলে গতকাল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সব প্রসিকিউটরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর। ঘণ্টাব্যাপী বৈঠকে হুঁশিয়ার করে তিনি বলেন, প্রসিকিউটরদের দায়িত্ব পালনে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। এছাড়া, এই মামলার বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে ফোন করেন চিফ প্রসিকিউটর।

প্রসিকিউটর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় এক সাংবাদিক জানতে চান, ঘুষ চাওয়ার বিষয়ে অডিও ফাঁসের ঘটনায় ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কিনা।

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে অবশ্যই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। আমাদের ইমেজ সংকট হয়। তবে আমি আগেই বলেছিলাম, আমার কর্মকালে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ এলে বরদাশত করা হবে না। সকালে বৈঠক করে প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, প্রসিকিউশনের তরফে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে থাকতে হবে সবাইকে। এমন না হতে পারলে এখানে থাকার প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা এমন একটি সংবাদ খবরের কাগজে দেখেছি। এটা গুরুতর অভিযোগ। গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ায় আমি খুবই ব্যথিত ও দুঃখিত।

আমিনুল ইসলাম বলেন, আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে আগেই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি, জানি না। তবে, এখন পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি।

তিনি বলেন, যে অডিওটা এসেছে, যদি ফরমাল অভিযোগ আমার কাছে নাও আসে, চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা অভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই নয়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে, সব বিষয় আমি আমার অভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে সবটাই তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হবে।

এ সময় সাংবাদিকরা জানতে চান, এরই মধ্যে ট্রাইব্যুনালে তিনটি মামলার রায় হয়ে গেছে। আশুলিয়ার মামলার রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি রায় ঘোষণার পর চিৎকার করে বলেন, ‘আমি টাকা দিতে পারিনি বলে অন্যজনকে রাজসাক্ষী করেছে এবং আমার কাছে টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আজকে আমার এই পরিণতি হয়েছে।’

এই অভিযোগ আমলে নেওয়ার সুযোগ আছে কিনা, জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমার যোগদানের আগের যদি কোনো ঘটনা থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফরমাল চার্জ হোক, আমি সবগুলোর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করে দেখব।

আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সময়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওনার ব্যর্থতা-সফলতাটা তো আমি মূল্যায়ন করতে পারব না। তবে, প্রশ্নটা হচ্ছে যে, পার্টিকুলার যে অভিযোগটা এসেছে, এই বিষয়ে সাবেক চিফ প্রসিকিউটরের নলেজে আছে কিনা, তিনি কী ব্যবস্থা নিয়েছেন, এ ব্যাপারে তার সাহায্য চাইব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন নজরুলপত্মী মাকছুদা, আটকে রাখার আবেদন
আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা আদালতকে জানিয়েছেন তিনি। আবেদনে ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক ভূমিকা পালন করবে। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। রোববার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমের একদিনের রিমান্ডের আদেশ দেন। মামলার এজাহারে মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়। সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন মরিয়ম। এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকছুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন।  সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ। তিনি এজাহারে লিখেছেন, লাশ উদ্ধারের সময় মেয়ের বিছানার ওপরে তার লেখা ‘সুইসাইড নোট’ দেখতে পান। আরটিভি/এসআর
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন নজরুলপত্মী মাকছুদা, আটকে রাখার আবেদন
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী জান্নাতুল ফেরদৌস মুনিয়াকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বক্স খাটের নিচে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর মামলায় স্বামী মুস্তাককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামত গোপন ও মরদেহ গুম করার অপরাধে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
টাঙ্গাইল সদর উপজেলার বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিনজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
আরও পড়ুন
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১
পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ
শিক্ষক পান ১ লাখ ৪০ হাজার, ২৮.৫৭% ঘুষ চাইলেন শিক্ষা অফিসের ছাত্তার
নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’