২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

আরটিভি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬ , ০৪:৪৬ পিএম


২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে অপহরণপূর্বক গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি।

সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

এই অভিযোগে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করা হয়েছে।

২০২৫ সালের ৯ জানুয়ারি বিএনপি একই বিষয়ে অভিযোগ দাখিল করেছিল। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রক্রিয়ায় আশানুরূপ কোনো অগ্রগতি না হওয়ায় দলটির পক্ষ থেকে আবারও এই নালিশ জানানো হলো।

দাখিল করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের পরিকল্পিতভাবে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

মূলত ন্যায়বিচার নিশ্চিত করতে এবং তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই বিএনপি পুনরায় ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission