নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৪ মে ২০২৬ , ১১:১৭ এএম


নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
নিহত আসমা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ (২৪ মে) ঘোষণা করা হবে।

দীর্ঘ চার বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ার পর নিহত শিশুর পরিবার আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

নোয়াখালীর শিশু ধর্ষণ ট্রাইব্যুনালে বিচারক ফারজানা আক্তারের আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।

রোববার নোয়াখালী নারীও শিশু ট্রাইবুনালের-১ (পিপি) মো. সেলিম শাহী এ তথ্য জানান।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। আসামি শাহাদাত একই বাড়ির বাসিন্দা।

আরও পড়ুন

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। এর ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে (২৬) গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখেন।

উল্লেখ্য, ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission