ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে আইন কী বলছে, জেনে নিন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: কোলাজ আরটিভি

সন্তানের জন্য নিজের স্বপ্ন, সময় আর সামর্থ্যের শেষটুকুও উজাড় করে দেন বাবা-মা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের জীবনেই উল্টো চিত্র দেখা যায়। যে মানুষগুলো একসময় সন্তানকে পথ চলতে শিখিয়েছেন, বার্ধক্যে তারাই হয়ে পড়েন অবহেলিত। কেউ একাকী জীবন কাটান, কেউ আবার সন্তানের ঘরে থেকেও পান না প্রয়োজনীয় যত্ন। এমন বাস্তবতায় বাবা-মায়ের ভরণপোষণকে শুধু নৈতিক দায়িত্ব হিসেবে নয়, আইনগত বাধ্যবাধকতা হিসেবেও দেখছে বাংলাদেশ।

এ কারণেই ২০১৩ সালে প্রণয়ন করা হয় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’। তবে আইনটি কার্যকর থাকলেও এর বিষয়ে এখনো অনেকের স্পষ্ট ধারণা নেই।

আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানের দায়িত্ব তার মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করা। একাধিক সন্তান থাকলে সবাই পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এ দায়িত্ব পালন করবেন। শুধু অর্থনৈতিক সহায়তা নয়, মা-বাবার শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে আইনে। সন্তানদের নিয়মিত তাদের খোঁজখবর রাখতে হবে, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে এবং যথাযথ পরিচর্যার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া আইন বলছে, মা-বাবাকে নিয়মিত সঙ্গ দেওয়াও সন্তানের দায়িত্বের অংশ।

বাবা-মাকে কি বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে
অনেকের ধারণা, মা-বাবার থাকার ব্যবস্থা করে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু আইন সে কথা বলছে না। পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, কোনও সন্তান তার মা-বাবাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনও বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করতে পারবেন না। এমনকি মা-বাবাকে আলাদা করেও রাখা যাবে না, যদি তারা তা না চান।

তবে বিশেষ পরিস্থিতিতে, যখন কোনও সন্তান বাস্তব কারণেই নিজের কাছে রেখে ভরণপোষণ করতে অক্ষম হন, তখন সরকারি বা বেসরকারি পরিচালিত পরিচর্যাকেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে বিধিমালার নির্দেশনা অনুসরণ করতে হবে।

অনেক মা-বাবা সন্তানের সঙ্গে না থেকে আলাদা বাস করেন। সেক্ষেত্রেও সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় না। আইনের ৩(৭) ধারা অনুযায়ী, মা-বাবা আলাদাভাবে বসবাস করলে প্রত্যেক সন্তানকে তার আয় অনুযায়ী যুক্তিসংগত পরিমাণ অর্থ নিয়মিত মা-বাবার ভরণপোষণের জন্য দিতে হবে।

শুধু সন্তান নয়, সন্তানের স্ত্রী, সন্তান বা অন্য কোনও নিকটাত্মীয় যদি বৃদ্ধ মা-বাবার প্রতি দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে তারাও আইনের আওতায় অপরাধী হিসেবে বিবেচিত হতে পারেন।

আইন না মানলে শাস্তি
পিতা-মাতার ভরণপোষণ আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সন্তানের বিরুদ্ধে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে। তবে এ ধরনের মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত বাবা বা মায়ের লিখিত অভিযোগ ছাড়া সাধারণত অভিযোগ আমলে নেবে না।

যদি কোনো সন্তান জীবিত না থাকে
সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২৩ সালে ‘পিতা-মাতার ভরণপোষণ বিধিমালা’ প্রণয়ন করেছে। সেখানে বলা হয়েছে, কোনও মা-বাবার যদি জীবিত সন্তান না থাকেন বা ভরণপোষণের মতো কেউ না থাকে, তাহলে পিতা-মাতা ভরণপোষণ কমিটি তাদের জন্য পরিচর্যাকেন্দ্রে থাকার ব্যবস্থা করতে পারবে।

এ ছাড়া অসহায় মা-বাবার সহায়তার জন্য সরকারি অনুদান এবং দেশি-বিদেশি সহায়তায় একটি বিশেষ ভরণপোষণ তহবিল গঠনের কথাও বিধিমালায় উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

আইন শাস্তির ভয় দেখাতে পারে, কিন্তু বাবা-মায়ের প্রতি ভালোবাসা বা দায়িত্ববোধ তৈরি করতে পারে না। তবু বাস্তবতা হলো, যখন অনেক প্রবীণ মানুষ নিজের সন্তানদের কাছ থেকেই অবহেলার শিকার হন, তখন তাদের অধিকার রক্ষায় আইনের প্রয়োজন হয়। আর সেই অধিকার নিশ্চিত করতেই বাংলাদেশে রয়েছে পিতা-মাতার ভরণপোষণ আইন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
আরও পড়ুন
২০২৭ সালের মধ্যে প্রণয়ন হবে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সড়কমন্ত্রী
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’