ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘পুরোপুরি সুস্থ’ শিবিরের সেই নেতাকে নেওয়া হলো আদালতে 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে প্রেমের সম্পর্ক থেকে বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার (গর্ভপাত) অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে সুস্থ ঘোষণার পর হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশেষ মেডিকেল বোর্ড জিসান পুরোপুরি সুস্থ বলে ছাড়পত্র দেওয়ার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে সরাসরি আদালতে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকের আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পর জিসানকে হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

এর আগে গ্রেপ্তার জিসানের শারীরিক অবস্থা নিয়ে সুস্থতা ও অসুস্থতার বিতর্ক এড়াতে রোববার কুমেক হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করে।

কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জিসানের বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার অসুস্থতার কোনো প্রমাণ না মেলায় এবং তিনি সম্পূর্ণ সুস্থ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দেওয়া হয়।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই বিধবা নারীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে জিসান মিয়ার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিসান তাকে জোরপূর্বক গর্ভপাত করতে বাধ্য করেন। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে গত ১২ জুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার আগের দিন ১১ জুন রাতেই জিসান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

গত শুক্রবার (১২ জুন) রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে জিসান মিয়াকে প্রধান আসামি এবং ধর্ষণের সহায়তার অভিযোগে আরও তিনজনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর জিসানকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

অভিযুক্ত জিসান মিয়া দাউদকান্দি উপজেলার বীরবাগ গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। এই ঘটনার পর বিবাহবহির্ভুত সম্পর্কের দায়ে জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী জানান, এই মামলায় জিসান মিয়া ছাড়াও অপর তিন সহযোগী আসামি সেকান্দর আলী, গোলাম রাব্বী ও সজীবকে ইতোমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই নারীকে জিসানের ধর্ষণে সহায়তা এবং ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা 
ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে
শিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক ছাত্রদলের
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ, শিবির নেতা বহিষ্কার