সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে রায় ২৬ ফেব্রুয়ারি

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:৫৩ পিএম


সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিষয়ে রায় ২৬ ফেব্রুয়ারি

সংবিধানের ১১৬ ও ৯৫ অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের আদেশ আসছে ২৬ ফেব্রুয়ারি। জানালেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বিজ্ঞাপন

সোমবার বিচারপতি রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিধি এবং উচ্চ আদালতের বিচারকদের নিয়োগসংক্রান্ত সংবিধানের এ দু’টি অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

ইউনুছ আলী আকন্দ বলেন, বাহাত্তরের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে নিম্ন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু ১৯৭৫ এর চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেয়া হয় রাষ্ট্রপতির কাছে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে সংবিধানের ৯৫ (গ) অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে বিচারপতি নিয়োগের বিধান আছে। কিন্তু সংসদে কোনো আইন ছাড়াই গেলো ৪৫ বছর বিচারপতি নিয়োগ দেয়া হচ্ছে। যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিট আবেদনে সংবিধানের এই ধারা বাতিল চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবিধানের ১১৬ ও ৯৫ অনুচ্ছেদ বাতিল চেয়ে রিটটি করেন। আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্পিকার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদি করা হয়েছে।

 

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission