শিশু জিহাদের মৃত্যু মামলার রায় রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:০৫ এএম


শিশু জিহাদের মৃত্যু মামলার রায় রোববার

রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায় আজ রোববার। এ রায় ঘোষণা করবেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। আমরা আদালতের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করছি।

বাদীপক্ষের আরেক আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে যে আইনে অভিযোগ গঠন করা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়নি। আমরা আশা করছি আসামিরা খালাস পাবেন। মামলায় আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।

মামলায় বিভিন্ন সময়ে মোট ১৩ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দেন। এর মধ্যে সাফাই সাক্ষ্য পেশ করেন তিনজন। ২০১৬ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

বিজ্ঞাপন

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বাদীর ছেলে জিহাদ কূপের পাশে খেলার সময় পাইপে পড়ে মারা যায়। এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে শাহজাহানপুর থানায় মামলা করেন।

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission