পাহাড়ধস নিয়ে রাজনীতিতে মেতেছেন খালেদা : হানিফ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৮ জুন ২০১৭ , ০৩:২৬ পিএম


পাহাড়ধস নিয়ে রাজনীতিতে মেতেছেন খালেদা : হানিফ (ভিডিও)

পার্বত্য এলাকার পাহাড় ধসে যে বিপর্যয় ঘটেছে তা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

বিজ্ঞাপন

রোববার সকালে জাতীয় সংসদে একথা বলেন তিনি।

হানিফ বলেন, প্রধানমন্ত্রীর সুইডেন সফর প্রসঙ্গে খালেদা জিয়া এক ইফতার মাহফিলে বলেছেন, প্রধানমন্ত্রী সুইডেনে প্লেজার ট্রিপে গেছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইডেনই প্রথম স্বীকৃতি দেয়। উনি (খালেদা জিয়া) সেটা ভুলে গেছেন। উনি জানবেন-ই বা কীভাবে, উনি তো মুক্তিযুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্লেজার ট্রিপে ছিলেন।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে দু’মাসের মধ্যে স্বীকৃতি দিয়েছিল সুইডেন, সেই দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে গেছেন। আর বিএনপি প্রধান তার বিরুদ্ধে বিষোদগার করছেন। দেশের প্রতি তার কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই। তার সব আবেগ অনুভূতি পাকিস্তানে। যার কারণেই তিনি এ ধরনের কথা বলতে পারেন।

হবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্রমোদ ভ্রমণে (প্লেজার ট্রিপ) ছিলেন। খালেদা জিয়ার এদেশের জনগণের প্রতি মায়া নেই, তিনি শুধু এখন মায়াকান্না দেখাচ্ছেন দেশের জন্য।

বিজ্ঞাপন

হানিফ দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার মিথ্যাচার কুৎসিত, নোংরা রাজনীতি বন্ধ করতে জনগণকে সোচ্চার হতে হবে।

জাতীয় সংসদে ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার বলেন, বাজেটে প্রস্তাবিত অতিরিক্ত ভ্যাট যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১১টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

 

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission