• স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের রপ্তানি আয় হবে ৫০ বিলিয়ন মার্কিন ডলার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
•এমপি মনজুরুল ইসলাম লিটনকে হত্যার দায় স্বীকার করলেন জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ আবদুল কাদের খান
• আগুন লাগায় রাজধানীর ইসলামবাগের বেড়িবাঁধ এলাকার বসতবাড়িতে ৩ জন নিহত ও লালবাগের মিষ্টির দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন
• শনিবার ছিল পিলখানা ট্র্যাজেডি দিবস, বিদ্রোহে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
• আদালতের রায়ে সাজা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ
• টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে পোশাক শিল্পের সর্ববৃহৎ সম্মেলন 'ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭'
• গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম রাজনৈতিক দলের হরতালে সমর্থন আছে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
• ৭ দিনেই প্রবাসীরা পাসপোর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
• দেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৫৬ লাখ, যা মোট জনসংখ্যার ৬৬ শতাংশ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
• কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
• লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা
• হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়া হয়নি সিএনএন, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলস টাইমস, পলিটিকো, বাজফিড, বিবিসি ও গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিককে
• মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, প্রতিশ্রুতি আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
• উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ইন্দোনেশীয় নারীকে প্রাঙ্ক ভিডিও বানানোর জন্য মাত্র ৯০ ডলার (৪০০ রিঙ্গিত) দেয়া হয়েছিল
• অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দেশের মাটিতে ৩ দিনেই ৩৩৩ রানের বড় ব্যবধানে হারলো ভারত
• ৩ ফরম্যাটের ক্রিকেট খেলার জন্যই পুরোপুরি ফিট আছেন বলে জানালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান
কে/ডিএইচ




