মন্ত্রী-সচিবের সঙ্গে সাক্ষাত করলেন স্বাস্থ্যের নতুন মহাপরিচালক

আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২০ , ০৩:১৩ পিএম


The new Director General of Health met the Minister-Secretary
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

মন্ত্রী-সচিবের সঙ্গে সাক্ষাত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এসে প্রথমে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তারপর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাত করেন। নিয়োগের পর মন্ত্রী-সচিবের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাত।

নবনিযুক্ত মহাপরিচালক এতদিন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। একইদিন দুপুরে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। 
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission