ভিডিও বার্তায় শিপ্রা বললেন ব্যক্তিগত ছবি চুরি করে ফেসবুকে ছাড়া হয়েছে (ভিডিও)

আরটিভি নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ০৯:১০ পিএম


পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথ এক ভিডিও বার্তায় বলেছেন, মেজর সিনহা হত্যার পর আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ও ডিভাইস থেকে ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের  অফিসাররাই ফেসবুকে সেই সব শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৭ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হওয়ার পরই আলোচনায় আসেন শিপ্রা দেবনাথ। পুলিশের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জড়িতদের বিচার চেয়ে শিপ্রা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তাকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এসব বিব্রতকর বিষয়ের প্রতিবাদ শিপ্রা বলেন, গত কিছু দিন ধরে আমার একান্ত কিছু ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এডিট করে, ট্রেইলার করে অথবা আমার বিভিন্ন প্রজেক্ট থেকে নিয়ে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ করা হচ্ছে।

শিপ্রা এজন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী না করলেও পুলিশ বাহিনীর কেউ এই কাজ করছেন বলে সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ডের পর পুলিশ আমাদের রিসোর্টে এসে দুটি মনিটর, ল্যাপটপ, ডেক্সটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়, জব্দ তালিকায় যার কোনোটিরই উল্লেখ নেই। আমি জানি না, কীভাবে কার কাছে সেগুলো ফেরত চাইব।

তিনি বলেন, আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, ডিভাইস থেকে সেই ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুকে সেই সব শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

শিপ্রা বলেন, একজন মানুষ হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার টুঁটি চেপে ধরে আমাকে আত্মহননের দিকে ঠেলে দিলে লাখো তরুণ-তরুণী এর প্রতিশোধ নেওয়া থেকে নিশ্চয়ই বিরত থাকবে না।

শিপ্রা বর্তমানে র‌্যাবের নিরাপত্তায় থাকলেও তার ব্যক্তিগত নানা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে ‘চরিত্রহননের’ চেষ্টা চলছে, যা নিয়ে তার পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করেছেন।

শিপ্রা বলেন, আমি একজন ছাত্রী, পড়াশুনার পাশাপশি কাজ করি। একটি স্বাধীন দেশে একজন নারীর কারও অধিকার ক্ষুণ্ন না করে নিজের পছন্দমতো বেঁচে থাকার অধিকার কি নেই?

তিনি আরও বলেন, আমার ব্যক্তিজীবন যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি দিয়ে, আমি প্রত্যেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কথা দিলাম।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি মেজর সিনহা হত্যার বিচার চাই। আমার ও আমার সহকর্মীদের চরিত্র হননের চেষ্টাকারীদের বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনীর সুনজর চাই।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission