রিকশা চালিয়ে কোটিপতি হবার স্বপ্ন ১৪ বছরের কিশোরের (ভিডিও)

গাজী আনিস

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০২:২৫ পিএম


Tuhin Hasan,
তুহিন হাসান

তুহিন হাসান। বয়স ১৪। বছর দশেক আগে বাবা হারিয়েছে। ক্লাস ফোরে পড়ে। ভাই বোনের মধ্যে সবার ছোট সে। ভোলা জেলার বোরহানউদ্দিনে বাড়ি। করোনার কারণে স্কুল বন্ধ তাই ঢাকায় এসে রিকশা চালায়। 

বিজ্ঞাপন

রাজধানীর কাজীপাড়ার একটি মেসে থাকে তুহিন। প্রতি মাসে খরচ ৩৫০০ টাকা। ভোরবেলা রিকশা নিয়ে বর হয়ে রাত ৮টা পর্যন্ত রিক্সা চালায় সে। এই সময়ের মধ্যে আয় হয় ৫০০ থেকে ১০০০ টাকা আয় করে। সেই হিসেবে প্রতি মাসে ১৮ থেকে ২২ হাজার টাকা আয় হয়। প্রতিদিন রিকশার মালিককে দিতে হয় ১০০ টাকা করে। 

তবে তুহিনের মনে কষ্ট আছে। বয়স কম হওয়ায় অনেকেই তার রিকশায় উঠতে চান না। কিন্তু মনোবলের কারণে যে কোনো ওজনের মানুষকে সে গন্তব্যে নিয়ে যেতে পারে এই কিশোর।

বিজ্ঞাপন

জীবনের লক্ষ্য নিয়ে তুহিন জানায়, টাকা জমাচ্ছি, এই টাকা দিয়ে এলাকায় যেয়ে বোরাক গাড়ি (ব্যাটারি চালিত অটো) কিনব। এলাকায় পরিবারের সঙ্গে থাকব। গাড়ি চালিয়ে আয় করে কোটিপতি হতে চাই।

 

বিজ্ঞাপন

কাজিপাড়ায় তুহিনের বয়সী বেশ কিছু খেলার সাথী আছে। তার মতো বয়সী অনেকেই রিকশা চালায়। তুহিনের কাঙ্ক্ষিত বোরাক গাড়িটি কিনতে আরও কয়েক মাস রিকশা চালানো লাগবে। তুহিন আবার গ্রামে ফিরে যেতে চায়, স্কুলে আগের মতো পড়ালেখা করতে চায়। তার স্কুলের বন্ধুরা, গ্রামের খেলার সঙ্গীরা তার অপেক্ষায়।

 

বিজ্ঞাপন

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission