কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কেটে দিলো শিবির নেতা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৩:৩২ পিএম


In Cox's Bazar, the Shibir leader rtv news
হাসপাতালের বিছানায় আহত ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে এক শিবির নেতা। এ সময় সাখাওয়াতকে ব্যাপক মারধরও করা হয়েছে। এতে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  গতকাল বৃহস্পতিবার রাতে কলেজসংলগ্ন এলাকায় শিবির নেতা তারেক আজিজ এর নেতৃত্বের একদল ক্যাডার এ ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয়।

তিনি জানান, কলেজসংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের বদলীর সুযোগকে কাজে লাগিয়ে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোনও কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। ওখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান আরটিভি নিউজকে জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission