‘পৃথিবীর চেনা মানচিত্রটি ভুল’

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০৯:৪৭ পিএম


‘পৃথিবীর চেনা মানচিত্রটি ভুল’

পৃথিবীর চেনা মানচিত্রটি ভুল। বিস্ময়কর হলেও এমন তথ্য জানালেন আমেরিকার বোস্টন পাবলিক স্কুলের ইতিহাস ও সমাজবিদ্যা বিভাগের পরিচালক নাটাচা স্কট। এমন খবর প্রকাশ করেন বিজনেস ইনসাইডার।

নাটাচা বলেন, সাধারণত জনপ্রিয়তার কারণে স্কুলগুলোতে গেরারডাস মারকেটরের আঁকা বিশ্বের মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। তবে সেটির থেকে পিটারের আঁকা মানচিত্র তুলনামূলকভাবে অনেক নিখুঁত।

মারকেটর পৃথিবীর মানচিত্র তৈরি করেন ১৫৬৯ সালে। সে সময় তিনি ইউরোপ মহাদেশকে পৃথিবীর কেন্দ্রে রেখেছিলেন। এ ছাড়া আসল আকৃতির তুলনায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকে ছোট দেখান।

কয়েকজন বিশেষজ্ঞের দাবি, মানচিত্রে ওই ভুলটা একেবারেই  ঔপনিবেশিক উদ্দেশ্য থেকে করা। ইউরোপকে কেন্দ্রে রাখা এবং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকে ছোট করে ইউরোপের ক্ষমতা বড় করে দেখানো হয়েছিল সেই সময়।

তবে অনেকেরই অভিমত ভিন্ন। তারা বলছেন, বিষয়টা মোটেও উপনিবেশবাদের সঙ্গে জড়িত নয়। পৃথিবীর মানচিত্রকে ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক রূপ দিতে মানচিত্রের আকৃতি অনেকটা মারকেটরের আঁকা মানচিত্রের মতোই হয়।

তবে পিটারের মানচিত্রে ভুল নেই। তিনি মানচিত্রে উত্তর আমেরিকা ও ইউরোপের থেকে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাকে বড় আকৃতিতে দেখিয়েছেন, যেটি পৃথিবীর সঠিক মানচিত্র।

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission