অভিনেতা আব্দুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ , ১০:৩০ এএম


অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

আজ শনিবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।  

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী প্রয়াত কাদেরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে আজ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বিজ্ঞাপন

ব্যাক পেইন নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষা করা হলে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। গত ২০ ডিসেম্বর দেশে ফেরেন কাদের। ওইদিন রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে চিকিৎসা চলছে তার।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission