রিকশা চালিয়ে নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন প্রার্থী

বরগুনা প্রতিনিধি, আরিটিভি নিউজ

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ , ০৩:১৭ পিএম


নির্বাচন×পৌর×অবসরপ্রাপ্ত×মেয়র×রিকশা×
রিকশায় চালিয়ে উট মার্কায় ভোট চাইছেন কাউন্সিলর প্রার্থী রফিকুল ইমলাম কাকন

নিজের নির্বাচনী প্রচারণা নিজেই করে এমন ঘটনা এ সমাজে চোখে পড়েনা। অটোরিকশা চালিয়ে কাউন্সিলর প্রার্থী উট পাখি প্রতীক নিয়ে প্রচারণা করে এমন ব্যতিক্রম ঘটনায় জনগণের মধ্যে ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন পাথরঘাটা পৌরসভা নির্বাচনের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইমলাম কাকন।

আগামী ৩০ জানুয়ারি পাথরঘাটা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে পাথরঘাটায় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উট পাখি প্রতীক নিয়ে রফিকুল ইসলাম কাকন আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালিয়ে নিজেই প্রচারণা চালাচ্ছেন।

তিনি ইতোপূর্বে পাথরঘাটা খাসকাচারি মাঠে দুদকের দুর্নীতিবিরোধী  একটি অনুষ্ঠানে পল্লীবিদ্যুতের দুর্নীতি, খাস জমি বিতরণে অনিয়ম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করাসহ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় 'প্রতিবাদী কাকন' হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুন :

অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর হক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সামছুল আলম বলেন,কাকন একজন প্রতিবাদী মানুষ। যে ব্যক্তি নিজের প্রচারণা রিকশার চালক হয়ে প্রচারণা করেন তার মতো লোক জনপ্রতিনিধি হওয়া দরকার।

এ ব্যপারে প্রার্থী রফিকুল ইসলাম কাকন আরটিভি  নিউজকে বলেন, আমি মানুষের সঙ্গে প্রতারণা করি না। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। এজন্যই নিজের প্রচারণা নিজেই করছি। মানুষের মাঝে আগেও ছিলাম, সামনেও থাকবো।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission