রেডক্রসকে অনুদান দিলেন সাবেক পর্নতারকা মিয়া খলিফা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ , ১২:৫৭ পিএম


Ex-porn star Mia Khalifa donates $20,000 to Lebanon's Red Cross
সংগৃহীত

লেবাননের রেডক্রসকে ২০ হাজার ডলার অনুদান দিয়ে আবারও আলোচনায় সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। লেবাননে বেড়ে উঠলেও এখন যুক্তরাষ্ট্রে বসবাস করে খলিফা। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট পোস্ট করে খলিফা সেখানে দেখা যায় যে, তিনি ২০ হাজার ডলার দান করেছেন। খবর আরব নিউজের।

বিজ্ঞাপন

স্ক্রিনশটের সঙ্গে তিনি লিখেন, লেবানিজ রেডক্রস আমরা আপনাদের প্রচেষ্টা দেখতে পেয়েছি। লেবাননের শীর্ষ থেকে বন্দর এবং বিক্ষোভকারীদের জীবন বাঁচাতে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদের সবকিছুর জন্য ধন্যবাদ।

এসময় লেবানি বংশোদ্ভূত দাঁতের ডাক্তার লিলি ওয়াকিমকেও রেডক্রসে অনুদানে দিতে আহ্বান জানান খলিফা। পরে নিজের ইন্সটাগ্রাম থেকে এক পোস্টে ভক্তদের লেবানিজ রেডক্রস দান করতে এবং আহ্বান জানান ওয়াকিম। তিনি খলিফার এই প্রচেষ্টা জন্য তাকে ধন্যবাদও জানান।

বিজ্ঞাপন

এর আগেও লেবাননের জন্য অর্থ তহবিল সংগ্রহ করেছিলেন খলিফা। গত বছরের ৪ আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের নিজের বিখ্যাত চশমা ১ লাখ ডলারের বেশি দামে বিক্রি করেন তিনি। পরে সেই অর্থ বিস্ফোরণে ভুক্তভোগীদের দান করেন।

উল্লেখ্য, মিয়া খলিফা পর্ন তারকা হিসেবে আত্মপ্রকাশ করার পর লেবানিজ সোসাইটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। কিন্তু নিজের দাতব্য কাজের কারণে লেবাননের অনেকের কাছেই সমাদৃত খলিফা।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission