বাংলাদেশ বিমানের কল সেন্টারের নম্বর পরিবর্তন

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:৫৯ পিএম


Change of call center number of Bangladesh Biman
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের নম্বর পরিবর্তন করা হয়েছে। আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে নতুন নম্বরে কল করে সেবা নেওয়া যাবে।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে কল সেন্টারের এ ০১৭৭৭১৫৬১৩-১৬ নম্বর পরিবর্তন করা হবে। যাত্রীরা এ নম্বরে ০১৯৯০৯৯৭৯৯৭ কল করে সেবা নিতে পারবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করা যাবে।

যাত্রীদের যেকোনো তথ্য নিতে নতুন নম্বরে কল করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও পড়ুন: ১৫ জনকে নিয়োগ দিচ্ছে নৌ-পরিবহন করপোরেশন

কেএফ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission