ওড়াকান্দির ঠাকুরবাড়িতে নরেন্দ্র মোদি

আরটিভি নিউজ

শনিবার, ২৭ মার্চ ২০২১ , ১২:৫৫ পিএম


Narendra Modi at Thakurbari in Orakandi rtv
ওড়াকান্দির ঠাকুরবাড়িতে নরেন্দ্র মোদি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশে সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে অবস্থিত ঠাকুরবাড়ি পৌঁছেছেন।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

শনিবার (২৭ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করেন মোদি। সেখান থেকে তিনি কালীমন্দিরে যান। সকাল সোয়া ১০টার দিকে কালীমন্দিরে পৌঁছানোর পর তাকে বরণ করে নেয়া হয়। সেখানে তিনি বিভিন্ন আচার-আচরণ পালন করেন। এরপর কালীদেবির চরণে পূজা শেষে অংশ নেন প্রার্থনায়। সনাতন ধর্মাবলম্বীদের ৫১ পিটের একটি পিট হিসেবে জাগ্রত দেবীর এই তীর্থস্থান পরিদর্শনে আসেন তিনি।

নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। এরপর নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের চারা রোপণ করবেন।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission