গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৯ এপ্রিল ২০১৭ , ০৪:১৯ পিএম


গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রুল

মাদারীপুরের কালকিনিতে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে এ ঘটনা তদন্ত করে আগামি ৩০ দিনের মধ্যে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

গেলো শুক্রবার দুপুরে কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাচনী প্রচারের সংবাদ সংগ্রহ করতে যান। ছবি তুলতে গেলে তার ওপর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদার ও তার সমর্থকরা হামলা চালায়।

এ সময় তার কাছ থেকে মোবাইলফোন ও ক্যামেরা কেড়ে নিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। পরে কালকিনি থানার পুলিশ খবর পেয়ে শহিদুলকে উদ্ধার করে। নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার (৩০) ও নাজমুল খান (১৭) নামের একজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক নির্যাতনে ঘটনা ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর রোববার হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।

অন্যদিকে রোববার মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকরা। তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিজ্ঞাপন

এইচটি/ এএইচসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission