অমিত শাহের জ্ঞানের পরিধি বাড়ুক: পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

বুধবার, ১৪ এপ্রিল ২০২১ , ০৪:৫২ পিএম


অমিত শাহের জ্ঞানের পরিধি বাড়ুক: পররাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে অমিত শাহ বলেন, বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পায় না। তাই তারা ভারতে আসে।

বাংলাদেশ নিয়ে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্য ‘মুখরোচক’  বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উষ্ণ ও সোনালি অধ্যায় চলমান রয়েছে। হঠাৎ করে এমন মুখরোচক কথা অনেক সময় বেশ অসুবিধা ও বিভ্রান্তি সৃষ্টি করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তার (অমিত শাহ) জ্ঞানের বোধহয় অভাব আছে। আমাদের দেশে কোনো মঙ্গা নেই এবং কেউ না খেয়ে মারা যায় না। অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো অবস্থানে আছি আমরা। আমরা চাই জ্ঞানের পরিধি বাড়ুক। আমাদের মধ্যে যে উষ্ণ ও সোনালি অধ্যায় চলমান রয়েছে হঠাৎ করে এমন মুখরোচক কথায় অনেক সময় বেশ অসুবিধা ও বিভ্রান্তি সৃষ্টি করে। সাধারণ মানুষ অনেক সময় এগুলো পছন্দ করেন না।’

বাংলাদেশ নিয়ে অমিত শাহর মন্তব্য ভারত সরকারের নয় বরং ব্যক্তিবিশেষের মন্তব্য বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission