হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ , ০৬:৪৫ পিএম


হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেপ্তার
ফাইল ছবি

ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।  

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।

মাহবুব আলম বলেন, ২০১৩ সালে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ ও দুই দিন পর দেশের বিভিন্ন এলাকায় হেফাজত কর্মীদের তাণ্ডবের ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান শুরু হয় ১১ এপ্রিল।

গেল রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission