কাবা শরিফের ‘মাকামে ইব্রাহিম’র রহস্যময় ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ মে ২০২১ , ০৫:১৭ পিএম


কাবা শরিফের ‘মাকামে ইব্রাহিম’র রহস্যময় ছবি প্রকাশ
কাবা শরিফের ‘মাকামে ইব্রাহিম’র রহস্যময় ছবি প্রকাশ

সৌদি আরবের মক্কার কেন্দ্রীয় মসজিদে ‘মাকামে ইব্রাহিম’ বা ইব্রাহিমের স্টেশন’র ছবি প্রকাশ করা হয়েছে। যা এর আগে কখনো প্রকাশ করা হয়নি। বুধবার (৫ মে) আল-আরাবিয়া সংবাদের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

মাকাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে দণ্ডায়মান ব্যক্তির পা রাখার জায়গা। ‘মাকামে ইব্রাহিম’ বলতে সেই পাথরকে বুঝানো হয় যে পাথরটি কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল (আ.) নিয়ে এসেছিলেন। যার উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন।

ইসমাইল (আ.) পাথর এনে দিতেন এবং ইব্রাহিম (আ.) পবিত্র হাতে সেই পাথরগুলো কাবার দেয়ালে রাখতেন। উপরে উঠার প্রয়োজন হলে পাথরটি অলৌকিকভাবে উপরের দিকে উঠত। (সূরা আলে ইমরান- ৯৭ নং আয়াত)

সৌদির দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির ইঞ্জিনিয়ারিং বিভাগ এর একদিন আগে ব্ল্যাক স্টোন বা কালো পাথরের অনুরূপ একটি ছবি বিস্তারিত বর্ণনাসহ প্রকাশ করেছিলে। যা আরবীতে ‘হাজরে আসওয়াদ’ নামে পরিচিত। প্রতিটি ছবি তৈরি করতে সময় লেগেছে ৭ ঘণ্টা সময় এবং ছবিগুলো ১৬০ গেগাবাইটের এবং অবিশ্বাস্য ৪৯ হাজার মেগাপিক্সেলের।

মাকাম ইব্রাহিম সেই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম (আ.) কাবার উচু উচু দেয়াল নির্মাণ করেছিলেন। সেখানে ইব্রাহিম (আ.)-এর পায়ের ছাপ রয়েছে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission