যে তিনটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুন ২০২১ , ০২:৩০ পিএম


যে তিনটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সবুজ-শ্যামল বাংলাকে আরও সবুজ করতে প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এসময় শেখ হাসিনা একটা করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে কুল, বরই এবং পলাশ—এই তিন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর আমরা পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করি। বাংলাদেশ কৃষকলীগ সবসময় এটার উদ্যোগ নেয়। আশা করি এবার আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে।

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission