লাখো কণ্ঠে 'বিদ্রোহী' কবিতা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০১ মে ২০১৭ , ১০:৫৭ পিএম


লাখো কণ্ঠে 'বিদ্রোহী' কবিতা (ভিডিও)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি লাখো কণ্ঠে আবৃত্তি হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কবির পরিবারের সদস্যরা।

‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শিরোনামে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ‘বল বীর/ চির উন্নত মম শীর...’ প্রতিধ্বনিত হয় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করা হয়।

 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission