যারা জনগণের পাশে থাকবে তারাই মনোনয়ন পাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৭ মে ২০১৭ , ১০:৪২ পিএম


যারা জনগণের পাশে থাকবে তারাই মনোনয়ন পাবে

যারা জনগণের পাশে থাকবে তারাই আসছে নির্বাচনে মনোনয়ন পাবে। জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেয়া হবে না। বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে দলের সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দলের তৃণমূল নেতা-কর্মীদের আরো কাছে টেনে আনতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে। জনগণ ও তৃণমূল থেকে দূরে থাকলে মনোনয়ন পাওয়া যাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেই হোন না কেন, মুখ দেখে এবার মনোনয়ন দেয়া হবে না।জনপ্রিয়তা দেখা হবে।

শেখ হাসিনা বলেন, আপনারা কে কি করছেন, এর রিপোর্ট আমার কাছে রয়েছে। ছয় মাস পর পর আমি তত্য নেই।যার অবস্থা ভাল তাকেই মনোনয়ন দেয়া হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ তোলে ধরতে হবে।

এ সময় তিনি দলে যোগ দেয়া স্বতন্ত্র সদস্যদের পরিচয় করিয়ে দেন। ১১ জন স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা আজ দলের সংসদীয় কমিটির সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

তারা হলেন গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, কুষ্টিয়া-১ এর রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ এর তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ এর স্বপন ভট্টচার্য্য, ঢাকা-৭ এর হাজি মোহাম্মদ সেলিম, নরসিংদী-২ এর কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ এর সিরাজুল ইসলাম মোল্লা, মৌলভীবাজার-২ এর আব্দুল মতিন, কুমিল্লা-৩ এর ইউসুফ আবদুল্লাহ হারুন এবং কুমিল্লা-৪ এর রাজী মোহাম্মদ ফখরুল।

জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission