খেলনা গাড়ি দিয়ে মোড়ানো দামি ব্র্যান্ডের গাড়ি (ভিডিও)

মুজাহিদ আহসান

শুক্রবার, ২৬ মে ২০১৭ , ০২:৪০ পিএম


খেলনা গাড়ি দিয়ে মোড়ানো দামি ব্র্যান্ডের গাড়ি (ভিডিও)

কতো বিচিত্র শখই না থাকে মানুষের। এমনই এক শখের বসে দামি ব্র্যান্ডের একটি গাড়িকে মোড়ানো হয়েছে সাড়ে চার হাজারের বেশি খেলনা গাড়ি দিয়ে। আর এ শখের কাজটি করে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মাহাদি বদরুল জামান।

বিজ্ঞাপন

বিখ্যাত ব্র্যান্ড ‘হট হুইলসে’র খেলনা গাড়ি; যুক্তরাষ্ট্রের তৈরি এসব গাড়ির সবচে’ বেশি কদর শিশুদের কাছে।

আর ধনী সৌখিন মানুষদের পছন্দের গাড়ি ‘জাগুয়ার’। যুক্তরাজ্যের বার্মিংহামে তৈরি এ গাড়িটি অনেকেরই পছন্দের শীর্ষে।

বিজ্ঞাপন

`হট হুইলস’ও ‘জাগুয়ার’ নিয়ে এতক্ষণ যা বলা হচ্ছিলো তার পেছনের গল্পে চালকের আসনে আছেন ৩৪ বছরের মালয়েশিয়ান মাহাদি বদরুল জামান। যিনি ‘হট হুইলসে’র খেলনা গাড়ি দিয়ে নিজের ‘জাগুয়ার’ এস টাইপ গাড়িটিকে সাজিয়ে এখন আলোচনায়। ছোটবেলা থেকেই গাড়ি পাগল ব্যবসায়ী জামান। তার নিজের জমানো খেলনা গাড়ির সংখ্যা প্রায় ৫ হাজারে ঠেকলে কিনে ফেলেন সত্যিকারের একটি জাগুয়ার ব্র্যান্ডের এস টাইপ গাড়ি।

হঠাৎ একদিন জামানের মাথায় এক বুদ্ধি খেলে। ভাবনা অনুযায়ী কাজ। খেলনা ৪,৬০০ ‘হট হুইলস’ দিয়ে মোড়ানো হয় ‘জাগুয়ারকে’।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে জামানের এই কাণ্ড। বিষয়টি উপভোগও করছেন মাহাদি বিজেড নামে পরিচিত এই মালয়েশিয়ান।

তবে মাঝে-মধ্যে খালি কোনো স্থানে গাড়িটি পার্ক করে কেবল দুশ্চিন্তায় থাকেন। এই বুঝি গাড়িটি কেউ নিয়ে গেলো!

বিজ্ঞাপন

গাড়িকে সাজানোর এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে নিজের ‘মার্সিডিজ বেঞ্জ’কে কলম দিয়ে সাজিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কস্টাস শ্যুলার।

আরকে/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission