গ্রেপ্তার নির্যাতন করে শেষ রক্ষা হবে না : নজরুল ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ মে ২০১৭ , ০৩:১৬ পিএম


গ্রেপ্তার নির্যাতন করে শেষ রক্ষা হবে না : নজরুল ইসলাম

নিজেদের ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে এ সরকারের শেষ রক্ষা হবে না। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার দুপুরে জাতীয় পেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানবন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, সরকার মনে করেছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে তারা ক্ষমতায় টিকে থাকবেন। কিন্তু এর মাধ্যমে তাদের শেষ রক্ষা হবে না। বিএনপি নেতাকর্মীদের যত বেশি গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের পতন ততই তরান্বিত হবে।

প্রতিটি স্বৈরাচার সরকারের শেষ ইচ্ছা থাকে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা। এ সরকারও তাই করছে। কিন্তু বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে। বর্তমান সরকার তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর মতো আচরণ করছে। কিন্তু তারা জানে না তাদের শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিকল্প নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ পেলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিএনপির এই নেতা বলেন, রমজানের পরই একাদশ সংসদ নির্বাচনের জন্য সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। নিরপক্ষে সরকারের অধীন ছাড়া কোনো পাতানো ভোটে যাবে না বিএনপি।

সরকারকে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের জন্য বাধ্য করা হবে। কারণ তারা চায় ফের ৫ জানুয়ারি মার্কা একটা নির্বাচন করতে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য কখনও পূরণ হবে না।

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission