নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৯৯৯-এ ডা. মুরাদের স্ত্রীর ফোন, ধানমন্ডির বাসায় পুলিশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ , ০৬:১০ পিএম


Allegations of torture and death threats, In 999, Dr. Murad's wife's phone, police at home
ডা. মুরাদ হাসান ও তার স্ত্রী ডা. জাহানারা এহসান।। ফাইল ছবি

৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। তাকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়াও হয় বলে জানান জাহানারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তিনি ৯৯৯-এ কল করে বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানান। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ পাঠানো হয়। ওই সময় ডা. মুরাদ বাসায় ছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।

বিজ্ঞাপন

কেএফ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission