যুক্তরাষ্ট্রে মুদি দোকানে পণ্য সংকট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ , ১২:৩৭ এএম


যুক্তরাষ্ট্রে মুদি দোকানে পণ্য সংকট
মুদি দোকানে পণ্য সংকট

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে যুক্তরাষ্ট্রে মাংস, দুধ, জুস, স্যুপের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট দেখা দিয়েছে। সরবরাহ সংকটে মুদির দোকানগুলোতে পর্যাপ্ত পণ্য নেই।   

শীতের মৌসুম শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যে তুষারপাত পড়ছে। তুষারপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে মুদির দোকানগুলোয় পণ্য সংকট দীর্ঘায়িত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষের ওপর শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত ৩৩ রাজ্যে এ সতর্কতা কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কমপক্ষে ১১টি আবহাওয়া সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে। দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। শনিবার এসব এলাকায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট ছিল।

কর্নেল ইউনিভার্সিটির ডাইসন স্কুল অব অ্যাপ্লাইড ইকোনমিক্সের খাদ্য বিপণনের অধ্যাপক মিগুয়েল গোমেজ বলেন, প্রতি বছর ভোক্তারা খাদ্য মজুদ করে রাখেন। এ বছর সরবরাহ সংকটে মজুদ করা সম্ভব হয়নি। দোকানে পণ্যের সংকট দেখা যাবে।

মিয়া ডটারি নামের একজন টুইটার পোস্টে মেরিল্যান্ডের একটি দোকানের ফাঁকা শেলফের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, শেলফগুলোতে নেই পর্যাপ্ত পণ্য। দোকানের কর্মীরা তাকে জানায় যে, সরবরাহ বিঘ্নিত হওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। এরপর তিনি অন্য একটি দোকানে গিয়েও একই অবস্থা দেখেন। দোকানগুলোতে একটা ডিমও নেই। নেই কোনো তাজা ফল বা রসুনও।

সূত্র: সিএনএন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission