সিঙ্গাপুর সফররত ব্রিটেনের প্রিন্স হ্যারি মুসলিদের সম্মানে ইফতার করলেন। রোবাবার সিঙ্গাপুরে জামিয়াহ শিশু নিবাস পরিদর্শন করার সময় তিনি সবার সঙ্গে ইফতারে অংশ নেন।
লন্ডনে সন্ত্রাসী হামলার পরপরই তিনি এশিয়া সফর করছেন। লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সিঙ্গাপুরে ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত রাখা হয়। সেখানে এক স্মরণসভায় অংশ নেন প্রিন্স হ্যারি।
সিঙ্গাপুরে মানসিক রোগী ও এইডস আক্রান্তদের জন্য একটি সেবামূলক কার্যক্রমে অংশ নেন তিনি। অনেকেই ভাবছেন হ্যারি কী তার মায়ের পথ অনুসরণ করছেন?
হ্যারির মা প্রিন্সেস ডায়ানাও সিঙ্গাপুরে বিপন্ন মানুষের জন্য সেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটকে সাঙ্গে নিয়ে বেশকিছুদিন ধরে মানসিক রোগীদের জন্য কাজ করছেন প্রিন্স হ্যারি। তারা বিশ্বাস করেন, মানবিক সহায়তা পেলেই সেরে উঠতে পারে মনের অসুখে ভোগা এই মানুষগুলো।
সোমবার প্রিন্স হ্যারি একটি চ্যারিটি পোলো টুর্নামেন্টে অংশ নেবেন বলে জানা গেছে। লিসোথো এবং বোতসোয়ানার এইচআইভি আক্রান্ত শিশু কিশোরদের সাহায্যার্থে এই টুর্নামেন্ট হবে। এরপর প্রিন্স হ্যারি যাবেন অস্ট্রেলিয়া।

এমকে
