জাতিসংঘ শান্তি কমিশনের সভাপতি রাবাব ফাতিমা

আরটিভি নিউজ

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৩২ এএম


জাতিসংঘ, শান্তি, কমিশনের, সভাপতি, রাবাব, ফাতিমা,
ফাইল ছবি

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচনে সর্বসম্মতিক্রমে তিনি ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হন। 

পিসবিল্ডিং কমিশন (পিবিসি) জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এটি সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে।

২০০৫ সালে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত সদস্যসহ ৩১ সদস্য নিয়ে পিবিসি প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘে শীর্ষ অর্থ প্রদানকারী ও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোও কমিশনের সদস্য। 

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission