গণতন্ত্র সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ , ০৬:৫৫ পিএম


গণতন্ত্র, সূচকে, বাংলাদেশের, এক, ধাপ, উন্নতি,
ছবি: সংগৃহীত

ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০২১ সালের তালিকায় বাংলাদেশের এক ধাপ উন্নতি ঘটেছে। গত বছরের তুলনায় নাগরিক স্বাধীনতার সূচকে এগিয়েছে বাংলাদেশ।

বিশ্বের ১৬৭টি দেশের এই তালিকায় বাংলাদেশ তিউনিশিয়ার সঙ্গে যৌথভাবে ৭৫তম স্থানে অবস্থান করছে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাঁচটি বিভাগের স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলো হলো- নির্বাচন প্রক্রিয়া ও বহু দলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। 

সামগ্রিকভাবে ১০ পয়েন্টের মধ্যে ৫ দশমিক ৯৯ স্কোর করে বাংলাদেশ এখনও মিশ্র শাসনের দেশ রয়ে গেছে। ইআইইউর তথ্যমতে, এ ধরনের দেশে ব্যাপক অনিয়ম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে বাধা দেয়, দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃত এবং আইনের শাসন দুর্বল।

২০০৬ সালে প্রকাশিত প্রথম তালিকায়, ৬ দশমিক ১১ স্কোর করে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের স্বীকৃতি পেয়েছিল। পরের বছর এ তালিকায় অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান হয় মিশ্র শাসনের দেশে শ্রেণিতে এবং এটি এখন পর্যন্ত তাই রয়ে গেছে।

তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৪৬তম, শ্রীলঙ্কা ৬৭তম, ভুটান ৮১তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১০৪তম এবং মিয়ানমার ১৬৬তম অবস্থানে রয়েছে।

গণতন্ত্র সূচকের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে, দেশটির স্কোর ৯ দশমিক ৭৫ পয়েন্ট। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড, তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড, চতুর্থ অবস্থানে সুইডেন, পঞ্চম আইসল্যান্ড, ষষ্ঠ ডেনমার্ক, সপ্তম আয়ারল্যান্ড, অষ্টম তাইওয়ান, নবম অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড দশম অবস্থানে রয়েছে।

আর তালিকায় সবচেয়ে নিচের দিকে রয়েছে উত্তর কোরিয়া, লাওস, চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং সবশেষে আফগানিস্তান।

যুক্তরাষ্ট্র অবশ্য এবারও রয়েছে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্রের’ দেশের তালিকায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission