পোল্যান্ডে নামল মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:৫৭ পিএম


পোল্যান্ডে নামল মার্কিন যুদ্ধবিমান
সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও আমেরিকার মধ্যে রেষারেষি বাড়ছে। বিচ্ছিন্নভাবে চাপ তৈরির কৌশল নাকি পূর্ণমাত্রার যুদ্ধের পথ বেছে নেবে দু’দেশ এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা।

তবে রাশিয়া ইউক্রেন ইস্যুতে যুদ্ধ শুরু করলে পাল্টা ব্যবস্থা নেওয়া খুব সহজ হবে না যুক্তরাষ্ট্রের। অন্যদিকে আমেরিকার বিদেশ নীতির দায়িত্বে যারা রয়েছেন, তারা মনে করছেন ইউক্রেনকে নিয়ে পুতিনের দাবি মেনে নেওয়ার অর্থ হবে রাশিয়ার কাছে আত্মসমর্পণ। দুই দেশের উত্তেজনার মধ্যেই রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির লাস্ক শহরের একটি বিমানঘাঁটিতে অবতরণ করে। খবর রয়টার্সের।

অন্যদিকে ইউক্রেনের সীমান্তে রাশিয়া লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে ইউরোপজুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। ইউক্রেন সীমান্তে মস্কোর সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে ন্যাটোও পূর্ব ইউরোপের দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা রুখতেই এ আয়োজন বলে জানান দিয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররা।

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের মধ্যেই সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সেই ধারাবাহিকতায় এবার যুদ্ধবিমান পাঠানো হলো। এখানে পোল্যান্ড সংহতি প্রদর্শন করেছে। 

পোল্যান্ডে এফ-১৫ পৌঁছানোর বিষয়টি বৃহস্পতিবারই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক। তিনি বলেন, লাস্ক শহরের বিমানঘাঁটিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বহরকে সহায়তা করবে। তবে কতগুলো যুদ্ধবিমান পোল্যান্ডে পৌঁছেছে, তা নিশ্চিত করেননি পোল্যান্ডের মন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission