তাদেরকেও এক কাপড়ে বের করে দেবে জনগণ : খালেদা জিয়া

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৯:০৫ পিএম


তাদেরকেও এক কাপড়ে বের করে দেবে জনগণ : খালেদা জিয়া

আমি যে বাড়িতে ৪০ বছর ছিলাম, সে বাড়ি থেকে এক কাপড়ে আমাকে বের করেদেয়া হয়েছে। মওদুদ আহমদ ৩০ বছর এ বাড়িতে আছেন। সেখান থেকে তাকে বের করা হয়েছে। সব হিসেব রাখা হচ্ছে। তাদেরকেও এক কাপড়ে বের করে দেবে জনগণ।  বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

বুধবার বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বাজেটে লাভবান হবে ক্ষমতাসীনরা। দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে সবাই তাতে অংশ নেবে না। মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। কমিশন চাইলেও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তাই শেখ হাসিনাকে সরিয়েই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission