৫ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েকের গবেষণা ফাউন্ডেশন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ , ১২:২৭ পিএম


৫ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েকের গবেষণা ফাউন্ডেশন
জাকির নায়েক

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসলামি বক্তা, গবেষক ও লেখক জাকির নায়েকের ইসলামিক গবেষণা ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে। মুসলিম তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উৎসাহিত করার অভিযোগে ৫ বছরের জন্য প্রতিষ্ঠানটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) এমন খবর জানিয়েছে এনডিটিভি।

এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আইআরএফ মুসলিম তরুণদের চরমপন্থায় আসতে উসকানি দিচ্ছে। জাকির নায়েকের বক্তৃতা আপত্তিকর। কারণ, তাতে বলা হচ্ছে প্রত্যেক মুসলিমের জঙ্গি হওয়া উচিত।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, কম বয়সীদের জোর করে ধর্মান্তরিত করার জন্য উসকানি দিচ্ছেন জাকির নায়েক। আত্মঘাতী বিস্ফোরণকে সমর্থন করা, হিন্দু দেবদেবী ও অন্যান্য ধর্মের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটির জেনারেল তুষার মেহতা জানান, দেশের বিভিন্ন প্রান্তে তার অনুগামীদের উসকানিমূলক ভিডিও ও বক্তৃতা দিয়ে প্রভাবিত করছেন জাকির নায়েক। তাই ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হলো প্রতিষ্ঠানটি।

সূত্র : এনডিটিভি 
 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission