আফগানিস্তানে ২ পাকিস্তানি কূটনীতিককে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৮ জুন ২০১৭ , ০৫:০১ পিএম


আফগানিস্তানে ২ পাকিস্তানি কূটনীতিককে অপহরণ

আফগানিস্তনে কর্মরত দু’পাকিস্তানী কূটনীতিককে অপহরণ করা হয়েছে। শুক্রবার তারা পাকিস্তানে ফেরার জন্য গাড়িতে রওনা দিলে রাস্তায় তাদের অপহরণ করা হয়।

অপহরণের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিশ্চিত করে এখনো কেউ কিছু বলতে পারেনি। 

তবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ অতীতেও পাকিস্তানে কূটনীতিকদের অহরণের চেষ্টা করে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অপহরণের ঘটনায় পাকিস্তান সরকার আফগানিস্তানকে তাদের সবোর্চ্চ শক্তি নিয়োগ করে কূটনীতিকদের খুঁজে বের করার দাবি জানিয়েছে।

একইসঙ্গে এ ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পাকিস্তান।

ইসলামাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় আফগানিস্তান এরইমধ্যে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। 

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission