বাসের ভাড়া পুনর্নির্ধারণ (ভিডিও)

আরটিভি নিউজ

শনিবার, ০৬ আগস্ট ২০২২ , ০৯:৫২ পিএম


বাসের নতুন ভাড়া নির্ধারণ

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস মালিকদের দাবির কারণে ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞাপন

শনিবার (৬ আগস্ট) বিকেলে সাড়ে ৫টায় বৈঠকে বসেন বিআরটিএ ও বাস মালিকরা। রাত সাড়ে ৯টায় বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। রোববার (৭ আগস্ট) থেকে এ ভাড়া কার্যকর হবে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। আর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া পূর্বের ন্যায় ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারিত থাকবে।

বিজ্ঞাপন

এর আগে ২০২১ সালের শেষের দিকে দূরপাল্লার বাসে ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল এবং মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল। সেই হিসেবে এবার দূরপাল্লার বাস ভাড়া বেড়েছে ২২ শতাংশ আর মহানগরী তথা ঢাকা ও চট্টগ্রামের বাস ভাড়া বেড়েছে ১৬ শতাংশ।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য (লিটারপ্রতি) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা হবে। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission