আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:২৮ এএম


আজ, ঢাকায়, আসছেন, ভারতের, পররাষ্ট্র, সচিব,  
ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। তিনি বুধবার বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন। 

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর। সূত্র : বাসস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission