পুলিশের ২৮ কর্মকর্তাকে পদোন্নতি (তালিকা)

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ , ১১:৩৪ পিএম


পুলিশের ২৮ কর্মকর্তাকে পদোন্নতি (তালিকা)
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ২৮ জন কর্মকর্তাকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের ২৮ জন সাব-ইন্সপেক্টরকে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো।

এরমধ্যে এসআই (নিরস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন ১৫ জন, এসআই (সশস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (সশস্ত্র) হয়েছেন ১১ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন দুইজন।

তালিকা দেখতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন -

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission