যুক্তরাষ্ট্রেই আছেন জয়, উদযাপন করলেন মায়ের জন্মদিন

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৩৫ এএম


ভার্জিনিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সজীব ওয়াজেদ জয়
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখানে পরিবারের সঙ্গে মা শেখ হাসিনার জন্মদিনও উদযাপন করেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৭ মিনিটে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জয়। ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয় ও তার পরিবারের সদস্যদের দেখা যায়।

ছবিতে ক্যাপশন হিসেবে প্রধানমন্ত্রীর পুত্র জয় লিখেছেন, ‌‘ভার্জিনিয়ায় আমার গল্ফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।’

বিজ্ঞাপন

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন ছিল। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে ভার্জিনিয়া স্টেটে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায়ই অবস্থান করছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, জয় যুক্তরাষ্ট্রে নেই। তাকে সেদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তিনি যে যুক্তরাষ্ট্রেই আছেন, সেটি ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে জানান দিলেন জয়।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission