জাহাজ অপহরণের ভিডিও দেখে যা জানাল ‘অ্যামব্রে’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ , ০৫:৪৪ পিএম


এমভি আবদুল্লাহ
ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ ‌‘এমভি আবদুল্লাহ’ অপহরণের আগে জলদস্যুরা কীভাবে জাহাজে উঠেছিল তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি পর্যবেক্ষণ করেছে সমুদ্রপথে নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যামব্রে’। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হোসাইন তারেক নামে এক ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেন।

এরপর ভিডিওটি পর্যবেক্ষণ করে অ্যামব্রে জানায়, সে সময় সাগর ছিল শান্ত। জাহাজ চলছিল। পাশেই একটি ছোট বোট এগোচ্ছিল। সেটি থেকে সশস্ত্র ব্যক্তি বেয়ে জাহাজে ওঠে। জাহাজে তখন কোনো সশস্ত্র প্রহরী দৃশ্যমান ছিল না।

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ‘এমভি আব্দুল্লাহ’ নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।

জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার গারাকাদ উপকূলে দস্যুদের আস্তানায় নোঙর করা হয়েছে। জিম্মি নাবিকদের সেহরি এবং ইফতারের সুযোগ দিচ্ছে দস্যুরা। সূত্র: স্প্ল্যাশ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission