রোববার থেকে আপিল বিভাগে বিচারকাজ চলবে দুই বেঞ্চে 

আরটিভি নিউজ

শনিবার, ০৪ মে ২০২৪ , ০৮:২৪ পিএম


রোববার থেকে আপিল বিভাগে বিচারকাজ চলবে দুই বেঞ্চে 
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আরেকটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ বেঞ্চ গঠন করেন। রোববার (৫ মে) থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ চলবে। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চে রোববারের কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি নিজে। এ বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।

বিজ্ঞাপন

আর নতুন গঠিত বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. এনায়েতুর রহিম। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

প্রসঙ্গত, বিচারক সংকটের কারণে দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলছিল। গত ২৪ এপ্রিল আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। বর্তমানে প্রধান বিচারপতিসহ ৮ জন বিচারক রয়েছেন আপিল বিভাগে। এরপর নতুন আরেকটি বেঞ্চ গঠনের ঘোষণা দেন প্রধান বিচারপতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission