প্রথম ধাপে উপজেলায় ভোট পড়েছে ৩৬.১ শতাংশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ০৩:৪৯ পিএম


প্রথম ধাপে উপজেলায় ভোট পড়েছে ৩৬.১ শতাংশ

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় নির্বাচনে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
এর আগে বুধবার (৮ মে) প্রথম ধাপের ১৩৯ উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞাপন

ইসি কমিশনার মো. আলমগীর বলেন, গতকালের নির্বাচনে সহিংসতার পরিমাণ নগণ্য ছিল। ইভিএমএ ২১টি উপজেলায় ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ১১৫টি উপজেলায় ৩৭ দশমিক ২২ শতাংশ। গড় হার ৩৬ দশমিক এক শতাংশ।
 
এছাড়াও তিনি আরও বলেন, হাওরে বৃষ্টির কারণে ভোটের হার কম ছিল। আবার বড় একটি দল নির্বাচনে আসেনি; তাই তাদের সমর্থকরাও ভোটে অংশ নেননি। এ কারণেও ভোটের হার কম হতে পারে।  
 
প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ হয়। এ ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
এরই মধ্যে প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission