তিন সঞ্চালন লাইন চালু, বাড়বে গ্রিডের সক্ষমতা

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০৫:৫৫ পিএম


তিন সঞ্চালন লাইন চালু, বাড়বে গ্রিডের সক্ষমতা
ছবি : সংগৃহীত

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নবনির্মিত তিনটি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয়েছে। এ লাইনগুলো শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।  

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) এক বার্তায় এ তথ্য জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)।

বার্তায় জানানো হয়, পিজিসিবির নবনির্মিত ‘করেরহাট-চৌমুহনী ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ আজ দুপুর ১টায় চৌমুহনী গ্রিড উপকেন্দ্র প্রান্ত থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) সকাল ১০টায় ‘চৌমুহনী-কচুয়া ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ এবং ‘চৌমুহনী-মাইজদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র থেকে ভোল্টেজ দিয়ে চার্জ (চালু) করা হয়।

নবনির্মিত লাইনগুলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে এবং এর ফলে গ্রিডের সক্ষমতা বাড়বে।

বিজ্ঞাপন

‘করেরহাট-চৌমুহনী’, ‘চৌমুহনী-কচুয়া’ এবং ‘চৌমুহনী-মাইজদী’ লাইনগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫৩ কিলোমিটার, ৫০ কিলোমিটার এবং ২০ কিলোমিটার।

পিজিসিবির গৃহীত ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন ও ক্ষমতাবর্ধন (ইএসপিএনইআর)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন লাইনগুলো নির্মাণ করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission