এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন ইসি আলমগীর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৭:১৪ পিএম


এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন ইসি আলমগীর
ফাইল ছবি

প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন ও জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোটার কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য আগামী ৬ থেকে ১৫ জুন যুক্তরাজ্য ভ্রমণ করবেন। তার সঙ্গে যাবেন ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান। মো. আলমগীর তার ব্যক্তিগত খরচে স্ত্রী বিলকিস আরাকে নিয়ে যাবেন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, এটি একটি অফিসিয়াল সফর। এ সফরের সমুদয় ব্যয় স্মার্টকার্ড প্রকল্প তথা আইডিইএ-২ প্রকল্প থেকে বহন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission