‘শিশুকে শিশু বললেই হবে না, একসময় এরাই অপরাধে জড়ায়’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ১২:৩৭ পিএম


‘শিশুকে শিশু বললেই হবে না, একসময় এরাই অপরাধে জড়ায়’
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি

সমাজে অপরাধের ধরন পাল্টেছে, তাই নতুন নতুন অপরাধ নিয়ন্ত্রণের জন্য পদ্ধতিরও উন্নয়ন ঘটানো জরুরি বলে অভিমত দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় কিশোরদের অপরাধ নিয়ে বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও মন্তব্য করেছেন তিনি। 

মঙ্গলবার (২১ মে) রাজধানীর সুত্রাপুরে আলোচিত আশিকুর রহমান অপু হত্যা মামলার আপিল শুনানির এক পর্যায়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় বেঞ্চের অপর তিন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

শুনানিকালে কিশোর গ্যাং প্রসঙ্গ টেনে ওবায়দুল হাসান বলেন, সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে খবর হয়েছে। এক্ষেত্রে শিশুকে শিশু বললেই হবে না। একসময় এরাই অপরাধে জড়ায়।

প্রধান বিচারপতি বলেন, সমাজে অপরাধের ধরন পাল্টেছে। আগের সামাজিক অবস্থা আর নেই। তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন (ক্রাইম কন্ট্রোল ম্যাকানিজম ডেভেলপ) করতে হবে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission