মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৫:১৬ পিএম


মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর। 

শুক্রবার (২৪ মে) সকালে ৭ দিনের সরকারি সফরে গিয়েছেন তিনি।

সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সঙ্গে সভায় মিলিত হবেন। এ ছাড়া দুবাই-এ কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী শনিবার (২৫ মে) দুবাই দূতাবাস কর্তৃক আয়োজিত রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৭ মে কাতারের শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সভা করবেন। এ ছাড়া বাংলাদেশের কর্মী ও বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

৩০ মে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ওমানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী কমিটির সঙ্গে সভায় মিলিত হবেন।

এ সফরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান তার সফর সঙ্গী হবেন। প্রতিমন্ত্রী আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission